Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ট্রাক চাপায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৪ ১৫:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে ট্রাক চাপায় মাহমুদুল হাসান মাসুম (৩৮) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকেরর মৃত্যু হয়েছে। তিনি গাজীপুর পুবাইলে ইউনিলিভার ডিপোর পরিবহণ শাখায় চাকরি করতেন।

রবিবার (১৫ডিসেম্বর) সকাল ১০টার দিকে দক্ষিণখান শহিদনগর এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।

মাসুমের সহকর্মী এনামুল হক ওয়াসির জানান, তারা দক্ষিণখান ময়নারটেক এলাকায় থাকেন ও গাজীপুর পুবাইলে ইউনিলিভার ডিপোতে চাকরী করেতেন। মাসুম পরিবহণ শাখায় ছিলেন। সকালে বাসা থেকে মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন। মাসুম মোটরসাইকেলের পিছনে বসা ছিলেন। দক্ষিণখান শহিদনগর এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় একটি ট্রাক মাসুমকে চাপা দেয়। এতে তিনি আহত হন। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মাসুমের বন্ধু হাসিবুল কবির জানান, তাদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দশবাহা গ্রামে। মাসুমের বাবার নাম মৃত ইব্রাহিম খলিল। দক্ষিণখান ময়নাটেক এলাকায় থাকতো। সকালে মোটরসাইকেলে গাজীপুর অফিসে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, দুপুরে দক্ষিনখান এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকর্মীরা জানান, ট্রাক চাপায় আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমপি