Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ ক্রিকেট দলকে তারেক রহমান-মির্জা ফখরুলের অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২৪ ১৫:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠিয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি, সাবাশ বাংলাদেশ, এ এক নতুন বাংলাদেশ। বলতে পারেন, ক্রিকেটের এ এক অনন্য তৃপ্তি। এটা আমাদের বড় অর্জন। তাদের এই অর্জনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়ে বলেছেন, ক্রিকেটের দামাল খেলোয়াড়রা তাদের সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে বাংলাদেশকে উচ্চ আসনে অধিষ্ঠিত করবেন।’

বিজ্ঞাপন

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘এখন যেমন সত্যিই ভালো খেলছেন, আবার যখন খেলবেন তখনও তারা ভালো খেলবেন, এই প্রত্যাশা করি।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ক্রিকেটার ও কর্মকর্তাদেরকে শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনা করেছেন বলে জানান শায়রুল কবির।

সারাবাংলা/এজেড/এমপি