Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে এখন সবুজ কারখানার সংখ্যা ২৩২

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ২১:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আরও দুটি পোশাক কারখানা সবুজ কারখানার (গ্রিণ ফ্যাক্টরি) তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ফলে দেশে এখন সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩২টি।

সোমবার (২৩ ডিসেম্বর) পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন করে তালিকায় যুক্ত কারখানা দু’টি হচ্ছে- কন্টিনেন্টাল গার্মেন্টস লিমিটেড ও আমির শার্টস লিমিটেড।

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) গ্রিন ফ্যাক্টরি বা সবুজ কারখানার সার্টিফিকেশন দিয়ে থাকে। গেল বছর ২০০ সবুজ কারখানার মাইলফলক অর্জন করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে দেশের পোশাক খাতও নতুন মাইলফলক স্পর্শ করে।

বিজ্ঞাপন

ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) তথ্য মতে, দেশে এখন সবুজ কারখানা ২৩২টি। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরির ৯২টি, গোল্ড ১২৬টি, সিলভার ১০টি ও সার্টিফাইড ক্যাটাগরির চারটি। এছাড়া, ৫৫০টির বেশি কারখানা গ্রিন ফ্যাক্টরি হতে রেজিস্ট্রেশন বা পাইপলাইনে রয়েছে।

উল্লেখ্য, সবুজ কারখানার তালিকায় বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম
বিজ্ঞাপন

আরো