Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোজাকে বিয়ে করছেন তাহসান

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৪ জানুয়ারি ২০২৫ ১৬:৪৬

শনিবার (৪ জানুয়ারি) গভীর রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর, বিয়ে করছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান খান।

গণমাধ্যমকে তাহসান বিয়ের খবর নিশ্চিত করেছেন। বিয়ের বিষয়টি জানিয়ে বলেন, হ্যাঁ বিয়ের খবরটা সত্যি। একটা ঘরোয়া আয়োজনের মধ্যেই বিয়েটা করেছি, সেখানে এ ছবিগুলো তোলা। তবে আমি বিস্তারিত একটু পরে জানাতে চাই।

তাহসানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন। তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে রোজা বেশ জনপ্রিয়, অসংখ্য অনুসারী রয়েছে তাঁর।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যাসন্তান।

সারাবাংলা/এজেডএস/এএসজি