Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ২০:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আগামী মাসে (ফেব্রুয়ারি) ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’ প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীন এই অধিদফতরের কার্যক্রম পরিচালিত হবে জানিয়ে তিনি বলেন, এই অধিদফতর গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে সহায়তা, আহতদের পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের সার্বিক বিষয় নিয়ে কাজ করবে।

সোমবার (৬ই জানুয়ারি) ঢাকার রেলভবনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের আর্থিক সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার শহিদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পর্যায়ক্রমে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেবে। আগামী সপ্তাহ থেকে গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের মাঝে ২৩২ কোটি ৬০ লাখ টাকা বিতরণ কার্যক্রম শুরু হবে। এই বরাদ্দ থেকে প্রতিটি শহিদ পরিবারের জন্য ১০ লাখ টাকার সঞ্চয়পত্র রাখা হবে।’

বিজ্ঞাপন

মোট বরাদ্দের বাকি ৪০৫ কোটি ২০ লাখ টাকা ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই মাসে দেওয়া হবে। এই অর্থ থেকে প্রতিটি শহিদ পরিবারকে ২০ লাখ টাকা দেওয়া হবে। আহতের ধরন বিবেচনা করে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক সহায়তাও দেওয়া হবে। এছাড়া, আগামী জুলাই থেকে গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের মাসিক ভাতা দেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীরপ্রতীক, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ডা. তাসনিম জারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো