Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপে যাচ্ছেন বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার জেসি

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫ ১৬:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী শনিবার মালয়েশিয়ায় শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে খেলা পরিচালনার জন্য আজ আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। যে তালিকায় আছেন সাবেক বাংলাদেশি ক্রিকেটার ও আম্পায়ার সাথিরা জাকির জেসি। 

জেসি এখন পর্যন্ত ২৫টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর জুলাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ফরম্যাটের মেয়েদের এশিয়া কাপেও ছিলেন তিনি। সেই টুর্নামেন্টের ফাইনালেও দায়িত্ব পালন করেন অনফিল্ড আম্পায়ার হিসেবে। 

সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে মালয়েশিয়াতে মেয়েদের বয়সভিত্তিক আরেকটি টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে আম্পায়ার হিসেবে দেখা গেছে জেসিকে। এর আগে নভেম্বরে আয়ারল্যান্ড নারী দলের বাংলাদেশ সফরের দুই সিরিজেও ঘরের মাঠে আম্পায়ারিং করেছেন ৩৪ বছর বয়সী এই আম্পায়ার। 

বিজ্ঞাপন

আসন্ন মেয়েদের বয়সভিত্তিক বিশ্বকাপে মোট ২০ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। ১৬ জন আম্পায়ার, যেখানে একমাত্র বাংলাদশি. বাকি চারজন ম্যাচ রেফারি। 

২০২৫ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের  আম্পায়ার প্যানেল: 

আম্পায়ার

সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), অ্যাশলি গিবনস (অস্ট্রেলিয়া), গায়ত্রী ভেনুগোপালান (ভারত), নারায়ণ জননী (ভারত), আয়দান সিভার (আয়ারল্যান্ড), নিতিন ব্যাথি (নেদারল্যান্ডস), রিজওয়ান আকরাম (নেদারল্যান্ডস), রাহুল আশার (ওমান), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), শিবানি মিশ্র (কাতার), কেরিন ক্লাস্তে (দক্ষিণ আফ্রিকা), দেদুনু সিলভা (শ্রীলঙ্কা), বিজয়া প্রকাশ মালেলা (যুক্তরাষ্ট্র), ক্যানডেস লা বোর্দে (ওয়েস্ট ইন্ডিজ), মারিয়া অ্যাবট (ওয়েস্ট ইন্ডিজ), ফরস্টার মুতিজোয়া (জিম্বাবুয়ে)।

ম্যাচ রেফারি

ডেভিড গিলবার্ট (অস্ট্রেলিয়া), ডিন কস্কার (ইংল্যান্ড), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড), রিওন কিং (ওয়েস্ট ইন্ডিজ)।

সারাবাংলা/জেটি