Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা ক্যাপিটালস ১৩৯, প্রায় অর্ধেক রানই তানজিদের

স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
১৬ জানুয়ারি ২০২৫ ১৫:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটির দিন নয়, তবুও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারি আজ (বৃহস্পতিবার) পূর্ণ হয়ে গেল ফরচুন বরিশালের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের ইনিংস শেষ হওয়ার আগেই। যেখানে বরিশালের জনসমর্থনই বেশি। প্রেসবক্স থেকে গ্যালারিতে চোখ বুলালে বরিশালের লাল রঙের জার্সিরই আধিক্য। অবশ্য ‘লোকাল বয়’ তামিম ইকবালের কারণেই এমন দৃশ্যের অবতারণা সাগরিকায়। 

গ্যালারির মতো মাঠেও দাপট দেখাল বরিশাল।তানভীর ইসলামের স্পিন জাদুর সাথে ফাহিম আশরাফ-জাহানদাদ খানের দারুণ পেস বোলিংয়ে আগের ম্যাচে রেকর্ড ব্যবধানে জয় পাওয়া ঢাকাকে আজ ১৩৯ রানে। যার অর্ধেকের বেশিই এসেছে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। ঢাকা লড়াই যা করতে পেরেছে সেটা তানজিদের ৪৪ বলে ৬২ রানের ইনিংসেই। 

বিজ্ঞাপন

 আগের ম্যাচে ১২৫* রানের ইনিংসে খেলা লিটন দাস আজ বেশি দূর টানতে পারেননি। দুই চারে দারুণ শুরুর ইংগিত দিলেও ফিরেছেন ১৭ বলে ১৩ রানে। রিপন মন্ডলের বলে মুশফিকের হাতে ক্যাচ দেন তিনি। মুনিম শাহরিয়ার ব্যর্থ, জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি অভিষিক্ত নামিবিয়ান ব্যাটার জেপি কোটজিয়া। 

৫০ রানের আগেই তিন উইকেট হারানো ঢাকার আশার প্রতীক হয়ে ছিলেন সাব্বির রহমান। তানভীর ইসলামকে দুর্দান্ত একটা ছয় মেরে আজও দারুণ কিছুর পথেই ছিলেন এই হার্ডহিটার। কিন্তু এক বল পরই মিড অফে ক্যাচ দিয়ে থামেন এই ডানহাতি ব্যাটার। পরের বলেই তানভীরের দ্বিতীয় শিকার হন অধিনায়ক থিসারা পেরেরা। মিড উইকেটে উড়িয়ে মারতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন তিনি। 

অবশ্য সুযোগ থাকার পরেও হ্যাটট্রিক করতে পারেননি তানভীর। নিজের শেষ ওভারে বল করতে এসে হ্যাটট্রিক বলে ছক্কা হজম করেন মোসাদ্দেক হোসেনের কাছে, মজার ব্যাপার হচ্ছে পরের বলে অদ্ভুত এক শট খেলে নিজের উইকেট দিয়ে আসেন মোসাদ্দেক। বাঁহাতি স্পিনার নিজের বোলিং শেষ করেছেন ৩ ওভারে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে। 

এই আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন কেবল তানজিদ। চারটা ছক্কা ও দুটি চারের মারে ৪৪ বলে ৬২ রান করেন এই বাঁহাতি ওপেনার। ফাহিম আশরাফের উঠে আসা বল লং অন দিয়ে বাউন্ডারি ছাড়া করার পরের বলেই মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তানজিদ।

সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১১:০১

সুন্দরবনে দুই দিনে ২১ জেলে অপহরণ
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৮

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩১

আরো