Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি

স্পেশাল করেসপডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ২৩:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২২ পুনর্মূল্যায়নের জন্য ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সদস্যদের মধ্যে রাষ্ট্রপতির প্রেস সচিব, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার, প্রধান উপদেষ্টা কার্যালয়ের উপ ও সিনিয়র সহকারী প্রেস সচিবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা রয়েছেন। উপসচিব খাদিজা তাহেরা ববি সই করা এই প্রজ্ঞাপনে কমিটিকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এতে জানানো হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২২ পুনর্মূল্যায়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। আর সদস্যসচিব হয়েছেন তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ভূঁঞা।

কমিটির সদস্যরা হলেন— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহাম্মদ, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আতাউর রহমান খান, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার নিজামুল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক খালেদা বেগম, প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ, বিএফইউজে-এর ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সভাপতি শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ইলিয়াস হোসেন, বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার (বিজেআইএম) প্রতিষ্ঠাতা আহ্বায়ক শিকদার আবীর মাহমুদ (স্যাম) জাহান, ডিক্যাব এবং বিএসআরএফের সদস্য মুস্তাফিজুর রহমান, রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বাংলাদেশ করেসপন্ডেন্ট সালিম সামাদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ।

কমিটির কার্যপরিধিতে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে।

সারাবাংলা/জিএস/জেআর/এইচআই
বিজ্ঞাপন

আরো