Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তরুণ প্রজন্মকে পড়ালেখায় মনোযোগ দিতে বললেন মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত এবং অনেক বেশি তারা জানে। কিন্তু এই জানাটার কখনও শেষ নাই। এ কারণে তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। মনোযোগ দিতে হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি রিসোর্টে ঢাকা কলেজের পুনর্মিলনীতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

এ সময় তিনি ঢাকা কলেজের স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, আমি ঢাকা কলেজে লেখাপড়া করেছি। ১৯৬৩-৬৫ ব্যাচের পড়াশোনাকালিন ঢাকা কলেজের অনেক বন্ধুকে আজকে এখানে পেয়েছি। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। চিন্তা-ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশনে বিরাট পার্থক্য।

বিজ্ঞাপন

তিনি বলেন ঢাকা কলেজের ছাত্র হিসেবে আমি গর্বিত। সেই কলেজ থেকে অনেক শিখেছি। ঢাকা কলেজ থেকেই ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে । সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিলো বলে জানান তিনি।

অনুষ্ঠানে ঢাকা কলেজের সাবেক ভিপি পুনর্মিলনী পরিচালনা কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

সারাবাংলা/এসআর