Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লিটন-থিসারার পাওয়ার হিটিংয়ে বড় সংগ্রহ ঢাকার

স্পোর্টস করেসপন্ডেন্ট, চট্টগ্রাম থেকে
২০ জানুয়ারি ২০২৫ ১৫:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আট ম্যাচে কেবল এক জয়, ঢাকা ক্যাপিটালসের প্লে অফ খেলার স্বপ্ন মিইয়ে গেছে অনেকটাই। অবশ্য আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ঢাকার ব্যাটিং দেখে মনে হলো, দলটার শরীরী ভাষা এখনও উজ্জ্বীবিত। লিটন দাস-তানজিদ হাসানের ব্যাটে শুরুটাও হলো সেভাবেই। মাঝে লিটনের সাথে সাব্বির রহমানের জুটি আর শেষে থিসারা পেরেরার ঝড়। লিটনের সাথে এই বাঁহাতি ব্যাটারের পাওয়ার হিটিংয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলেছে ঢাকা।

১৬ ওভারে শেষে ঢাকার সংগ্রহ ছিল ৪ উইকেটে ১২৯। লিটন-থিসারার দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ চার ওভারে ঢাকা তুলল আরও ৬৭ রান। সবচেয়ে বড় ঝড়টা গেছে সিলেট অধিনায়ক আরিফুল ইসলামের ওপর দিয়ে। ১৮ তম ওভারে বল করতে এসে দিয়েছেন ২৬ রান। থিসারার কাছে দুই ছক্কা, এক চার আর লিটনের কাছে হজম করেছেন আরেকটা ছক্কা। ১৯ তম ওভারে রুয়েল মিয়াও দলেন ১৯ রান। যদিও লিটন আউট হয়েছেন তার বলেই।

বিজ্ঞাপন

লং অফে সুমন খানের হাতে ক্যাচ দেয়ার আগে লিটন করেছেন ৪৮ বলে ৭০* রান। তিন ছক্কা আর তিন চারে ১৭ বলে ৩৭ রানের ক্যামিও খেলেছেন থিসারা। দুজন মিলে মাত্র ২৮ বলে তুলেছেন ৮১ রান। যেখানে লিটনের অবদান ১৩ বলে ৩০ আর থিসারা তুলেছেন ১৫ বলে ৩১। টিপু আর সামিউল্লাহ শিনওয়ারি দুজনই নেন দুটি করে উইকেট।

সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

২০ পদে নিয়োগ দিচ্ছে বুয়েট
১৬ নভেম্বর ২০২৬ ২৩:১৭

আরো