Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগামীকাল মুক্তি পাচ্ছে না ‘বিলডাকিনি’, আসছে উৎসবে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৮:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘বিলডাকিনি’। আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি) মোশাররফ করিম ও পার্নো মিত্র অভিনীত চলচ্চিত্রটি মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। প্রচারণার মাঝপথেই হঠাৎ থমকে গেল চলচ্চিত্রটির মুক্তি। আগামীকাল মুক্তি পাচ্ছে না চল্লচিত্রটি।

তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা ফজলুল কবীর তুহিন। তিনি বলেন, “অনিবার্য কারণ বশত আমরা চলচ্চিত্রটি মুক্তি দিতে পারছি না। দর্শকদের কাছে আমরা বিনীতভাবে ক্ষমাপ্রার্থী। তবে, আশা করছি আসন্ন কোন একটি উৎসবকে কেন্দ্র করে উৎসবের সাথেই মুক্তি পাবে ‘বিলডাকিনি’।

এর আগে গত ১০ জানুয়ারি চলচ্চিত্রটির প্রথম পোস্টার উন্মোচন করেন চলচ্চিত্রটির অভিনেতা মোশাররফ করিম। নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনি অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়।

বিজ্ঞাপন

সরকারি অনুদানে নির্মিত ‘বিলডাকিনি’ ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন। ছবির শ্যুটিং হয়েছে নওগাঁর প্রতিসর, নাটোর এবং বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে।

সারাবাংলা/এজেডএস