Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৫ ১১:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় হৃদয় (৩০) নামে এক কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছে। এই ঘটনায় ৩ জন আহত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে যাত্রাবাড়ী রোডের ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে ঘটনাটি ঘটে। এতে চালক হৃদয় ঘটনাস্থলে মারা যায়। আহত তিনজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- নাজমুল (৪৫) বাবু (২৩), শারফিন (৬০)।

ডেমড়া থানার উপ পরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, সকালে যাত্রাবাড়ী ডেমড়া রোডের ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে রশীদ ট্রান্সপোর্টের একটি কাভার্ডভ্যান তেল ফুড়িয়ে যাওয়ায় দাড়িয়েছিল। এর চালক হৃদয় কাভার্ডভ্যানের পিছনে দাড়িয়ে সিগন্যাল দিচ্ছিলেন। ঘন কুয়াশায় দেখতে না পেয়ে আজিজ ট্রান্সপোর্টের একটি কাভার্ডভ্যান ওই কাভার্ডভ্যানের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের পিছনে দাঁড়িয়ে থাকা চালক হৃদয় ঘটনাস্থলে মারা যান। আহত হয় আজিজ ট্রান্সপোর্ট কাভার্ডভ্যান চালক নাজমুল (৪৫) তার হেলপার শারফিন (৫০), ও আরেক হেলপার বাবু (২৩)। পরে খবর পেয়ে ফায়ারসার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আর নিহত হৃদয়ের মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো