Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রেন চলাচল বন্ধ, কড্ডার মোড়ে বাসের অপেক্ষায় যাত্রীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৪:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ: ভাতাসহ বিভিন্ন দাবিতে রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ায় সারা দেশের মতো সিরাজগঞ্জেও বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ট্রেন চলাচল বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় কড্ডার মোড় বাসস্ট্যান্ড এলাকায় চাপ বেড়েছে যাত্রীদের।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ১টায় কড্ডার মোড় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় আজকে বাসে যাত্রীদের চাপ বেড়েছে কিছুটা। যাত্রীদের সংখ্যা বাড়ায় হাসি ফুটেছে বাসের হেলপার ড্রাইভারদের মুখে।

যাত্রীদের চাপ বেড়েছে বাসে। ছবি: সারাবাংলা

বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রী আশরাফুল আলম বলেন, ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যাওয়ার জন্য গতকাল টিকিট কেটেছিলাম আজকে সকালে রেল স্টেশনে যেয়ে দেখি ট্রেন চলাচল বন্ধ। পরে ট্রেনের টিকিট ফেরত দিয়ে এখন বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি ঢাকায় যাওয়ার জন্য।’

বিজ্ঞাপন

আশরাফুল আলমের মতো বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা যাত্রী সাইদুল ইসলাম বলেন, ‘গতকালকে রাজশাহী যাওয়ার জন্য ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছিলাম জামতৈল রেল স্টেশন থেকে কিন্তু ট্রেন বন্ধ থাকায় স্টেশনে গিয়ে টিকিট ফেরত দিয়ে এখন বাসের অপেক্ষায় এখানে দাঁড়িয়ে আছি।’

সিরাজগঞ্জ লাইন বাসের ড্রাইভার হাফিজুর ইসলাম বাবু বলেন, ‘অন্যান্য দিনের তুলনায় আজকে ট্রেন চলাচল বন্ধ থাকায় বাসে যাত্রীদের চাপ একটু বেশি। অন্যদিন আমরা এখান থেকে ঢাকায় যেয়ে তেলের টাকাও হয় না, আজকে যাত্রীদের চাপ বেশি দেখে ভালো লাগছে।’

শহীদ এম মুনছুর আলী রেল স্টেশন মাস্টার হাফিজুর ইসলাম হীরা বলেন, ‘রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ায় সারা দেশেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই ট্রেনের অনেক যাত্রীই টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে যাচ্ছে। যারা স্টেশনের কাউন্টার থেকে হাতে টিকিট কেটেছে তারা টিকিট নিয়ে আসলে টাকা ফেরত দেওয়া হচ্ছে। যারা অনলাইনের মাধ্যমে টিকিট কেটেছেন তারা অনলাইনের মাধ্যমে টিকিটের টাকা ফেরত পাবেন। তবে ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে সেটা বলতে পারছি না।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো