Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অভিনয়শিল্পী খোঁজার মিশন শুরু

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৭:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপ্ত টিভিতে শুরু হতে যাচ্ছে নতুন অভিনয়শিল্পী খোঁজার মিশন ‘দীপ্ত স্টার হান্ট’’। ‘‌দেখাও অভিনয়ের ট্যালেন্ট! হয়ে যাও বড়পর্দার সুপারস্টার!’ এই আহবান সামনে নিয়েই মূলত এই স্টার হান্ট যাত্রা শুরু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর অডিশন পর্ব, যেখানে প্রতিযোগীরা তাদের অভিনয়ের দক্ষতা প্রদর্শন করছেন।

প্রথম পর্যায়ের অডিশনে জুরি হিসেবে আছেন সমু চৌধুরী, নাজনীন নাহার চুমকি, গৌতম কৈরি, রোজি সিদ্দিকী, শাহদে আলি সুজন, অনমিষে আইচ, আজজিুল হাকিম। ২৮ জানুয়ারি মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ের অডিশন হবে।

এই শোয়ে সেরা প্রতিযোগীরা দুই বছর দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এবং বড় পর্দার সিনেমায় কাজের সুযোগ পাবেন। এছাড়া, তারা কাজী মিডিয়া-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নানা ধরনের কাজে অংশ নেবেন।

বিজ্ঞাপন

‘দীপ্ত স্টার হান্ট’-এর অসংখ্য প্রতিভাবানদের মাঝ থেকে প্রকৃত মেধাবী ও যোগ্যদের খুঁজে আনার গুরুদায়িত্ব পালন করবেন স্ব স্ব ক্ষেত্রে জননন্দিত তিন সম্মানিত জুরি। অভিনয়শিল্পী তারিক আনাম খান, পরিচালক শিহাব শাহীন ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয় ও নির্মাণের জায়গা থেকে তিনজনই দীর্ঘসময় ধরে মিডিয়ায় তাদের কাজের মাধ্যমে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পেয়েছেন। এবার ভিন্ন এক মিশনে সুপারস্টার খুঁজে আনতে হবে এই তিনজনকে।

সারাবাংলা/এজেডএস