Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশের ফুটবলে ফিক্সিংয়ের অভিযোগ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৮:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কয়েক বছর আগেও বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ভিত নাড়িয়ে দিয়েছিল ফিক্সিং কাণ্ড। অভিযোগ প্রমাণিত হওয়া একাধিক ক্লাবকে নিষিদ্ধও করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কলঙ্কিত সেই অধ্যায়ের পুনরাবৃত্তির দুয়ারে আরও এবার বাংলাদেশের ঘরোয়া ফুটবল।

চলতি মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারও উঠছে ফিক্সিংয়ের অভিযোগ। সন্দেহজনক খেলার জন্য চট্টগ্রাম আবাহনী, ঢাকা ওয়ান্ডারার্স ও ফকিরেরপুল ইয়াংমেন্সের বিরুদ্ধে আজ (মঙ্গলবার) বাফুফেকে চিঠি দিয়েছে এএফসি। এই বিষয়ে তদন্তের জন্য বাফুফে চিঠি পেয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকেও। জানা গেছে, এএফসির পর্যবেক্ষক দল থেকে পাওয়া চিঠির পরিপ্রেক্ষিতে অভিযুক্ত তিন ক্লাবকে দ্রুতই তদন্তের জন্য ডাকবে বাফুফে। অবশ্য অভিযুক্ত ক্লাবগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, ফিক্সিং কাণ্ডে যুক্ত নন তারা।

বিজ্ঞাপন

এবারের প্রিমিয়ার লিগে একাধিক ম্যাচের বিরুদ্ধে আছে ফিক্সিংয়ের অভিযোগ। লিগের প্রথম ম্যাচে ঢাকা মোহামেডানের বিপক্ষে ৬-০ ব্যবধানে হারা ওয়ান্ডারার্সের ম্যাচ, ঢাকা আবাহনী ও বাংলাদেশ পুলিশের বিপক্ষে ফকিরেপুলের ম্যাচও আছে সন্দেহের তালিকায়।

এ বিষয়ে ৭ সদস্য বিশিষ্ট বাফুফের পাতানো খেলা শনাক্তকরণ কমিটির চেয়ারম্যান হুমায়ুন খালিদ সংবাদ মাধ্যমে বলেন, ‘আমরা মিটিংয়ে চিঠি পেয়েছি। বিষয়টা বাফুফে জানাবে। বাফুফের কিছু ইন্টারনাল কাজ আছে। আমাদের সঙ্গে শেয়ার করার মতো অবস্থানে তারা নেই।’

সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

আরো