Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সমালোচকদের সমুচিত জবাব দিতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ২৩:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১৬ বছর বিএনপি কী করেছে, এ কথা যারা বলে, তারা ১৬ বছর অন্ধ ছিল। আমরা কতবার জেলে গেছি, আমাদের কতজন শহিদ হয়েছেন— এসব কি দেখেছেন? আমরা বলব, বিএনপির বিরুদ্ধে অকপটে মিথ্যাচার করা হচ্ছে। সুতরা, সমালোচক ও বিরোধিতাকারীদের সমুচিত জবাব দিতে হবে।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত নৈশভোজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমেরিকা থেকে দীর্ঘদিন পর দেশে ফেরা বিএনপি নেতাকর্মীদের জন্য এ নৈশভোজের আয়োজন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন ও যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘প্রবাসে থেকেও আপনারা দেশ ও জাতির জন্য যা করেছেন, তা ঢাকায় থাকা বিএনপি নেতাকর্মীর চেয়ে কম না। অন্য প্রবাসীদের মতো আমেরিকায় বসবাসরত নেতাকর্মীরাও সক্রিয় ভুমিকা রেখেছেন। আমেরিকা ও লন্ডনে তীব্র আন্দোলন হয়েছিল। এক পর্যায়ে প্রবাসীদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে শেখ হাসিনার সরকার রেমিট্যান্স পাঠাতে বলেছিল।’

অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আরিফুল হক চৌধুরী, খন্দকার আবদুল মোক্তাদির, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক বেবী নাজনীন, স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, জিল্লুর রহমান জিল্লু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম
বিজ্ঞাপন

আরো