Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোণা সাংবাদিক ফোরামের সভাপতি রফিক, সম্পাদক লিথো

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৫ ১৮:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন নেত্রকোণা সাংবাদিক ফোরাম নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি রফিক মুহাম্মদ ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ পোস্টের চিফ রিপোর্টার শওকত আলী খান লিথো।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় রয়েল এরোমা রেস্তোরায় সংগঠনটির সাধারণ সভার পর নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার।

দুই বছরের জন্য ঘোষিত কমিটিতে রয়েছেন, সভাপতি রফিক মুহাম্মদ (ইনকিলাব), সিনিয়র সহ-সভাপতি দিলীপ সরকার (এশিয়ান এইজ), সহ-সভাপতি বিশ্বজিৎ দত্ত (আমাদের অর্থনীতি), সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো (বাংলাদেশ পোস্ট), যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান মজুমদার (মানবকণ্ঠ), মোজাম্মেল হক তুহিন (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক বাহরাম খান (ডেইলি স্টার), কোষাধ্যক্ষ মুহম্মদ মোফাজ্জল (ফাইনান্সিয়াল এক্সপ্রেস), দফতর সম্পাদক মোক্তাদির হোসেন প্রান্তিক (ভিওডি বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আকবর আলী (আমাদের সময়), ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন (আবাস), নারী বিষয়ক সম্পাদক বনশ্রী ডলি (একুশে টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসিফ উর রহমান (নাগরিক টিভি), সংস্কৃতি সম্পাদক মামুন খান (বাংলাভিশন), প্রশিক্ষণ ও জনকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম কচি (আজকের সংবাদ) এবং শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম (ফাইনান্সিয়াল এক্সপ্রেস)।

বিজ্ঞাপন

কমিটিতে কার্য নির্বাহী সদস্যরা হলেন, সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ তালুকদার (আজকালের খবর), মাসুদ করিম (যুগান্তর), আব্দুস সেলিম (দিনকাল), গোলাম মঈন উদ্দিন(বাসস) এবং রাজন ভট্টাচার্য (বাংলাদেশ প্রতিদিন)।

সারাবাংলা/এজেড/এমপি