Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে আহত ৩৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের ৪টি গ্রামে চার ঘণ্টার ব্যবধানে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৩৭ জন আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি, উত্তর চরমুশুরা, দক্ষিণ চরমুশুরা ও চরকেওয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। আশংকাজনক অবস্থায় আল-আমিন (১৪), মেহেজাবিন (৭), মরিয়ম (৩), মিরাজ (৮), মাহাবুব (৮) ও নুসাইবাকে (৭) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

কুকুরের কামড়ে আহত উত্তর চরমুশুরা গ্রামের ডলি বেগম (৬০) বলেন, দুপুর ২ টার দিকে আমাকে একটি কুকুর কামড় দেয়। এরপর আরও কয়েকজনকে কামড় দিয়েছে। উত্তর চরমুশুরা গ্রাম ছাড়াও আশপাশের গ্রামেও কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতাউল করিম বলেন, দুপুর আড়াইটার পর থেকেই কুকুরের কামড়ের শিকার হয়ে আহতরা হাসপাতালে আসতে শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত ৩৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর