Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে ইকবাল হোসেন ফারহান (১৩) নামে এক মাদরাসাছাত্রের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আমির আলী সিমেন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাদরাসা ছাত্রের নাম ইকবাল হোসেন ফারহান । সে একই ইউনিয়নের আমীর আলী সিমেন বাড়ির আবুল মোবারকের ছেলে ও স্থানীয় আবু মাঝিরহাট সাঈদিয়া দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পুকুরে গোসল করতে যান ফারহান। ওই পুকুরের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের একটি তার ছিল। সে গোসল করতে নামলে আকস্মিক পল্লী বিদ্যুতের একটি তার ছিঁড়ে পুকুরে পড়লে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত মাদরাসাছাত্রের মরদেহ তার বাড়িতে রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

হঠাৎ বিয়ের সাজে প্রভা
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৬

আরো