Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সই করা এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘোষিত কমিটিতে মোর্শেদ আজমকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সিহাবুজ্জামান চৌধুরী সিহাব, যিনি আগে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।

এ ছাড়া সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাজু পারভেজকে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে হবে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো