Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে আ.লীগের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: জেলার সুবর্ণচরের চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার তোতার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মোজাম্মেল সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

এছাড়া ২০১৮ সালে বিএনপি নেতা অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সম্প্রতি তার বিরুদ্ধে আরেকটি একটি মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানান, গ্রেফতারকৃত আসামি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া ২০১৮ সালে এক বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার বিরুদ্ধে কয়েক দিন আগে আরেকটি মামলা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো