Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয়: আইন উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই। মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে বেশি খারাপ হয়েছে। এর কারণ অন্তর্বর্তী সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে। এ ছাড়াও পতিত ফ্যাসিস্ট শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশিরভাগই দেশে রয়েছে । তাদের হাতে প্রচুর টাকা এবং বদ মতলব রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি খারাপ হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা উত্তরণে জন্য সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে। আমাদের দৃঢ় প্রতিজ্ঞা থেকে পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছি। নতুন নতুন উপায় ভাবছি। মানবাধিকার রক্ষা করে বিচার সুনিশ্চিত করা নিয়েই এই প্রশিক্ষণ কর্মশালা।’

এই কর্মশালায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিডিউটর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভাগীয় পুলিশ প্রশাসনের অংশ নিয়েছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

চৌগাছায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৬

আরো