Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাকরিচ্যুত ৮৫ নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে এই কর্মকর্তাদের সব সুযোগ-সুবিধাও ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া যে তিনজন কর্মকর্তা মারা গেছেন মামলা চলাবস্থায়, তাদের পরিবারকেও সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি পৃথক আবেদনের শুনানি শেষে চাকরিচ্যুত ৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তা পুনর্বহাল হবে কিনা, সে বিষয়ে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিএস/ইআ