Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাদ আসর নয়াপল্টনে আব্দুল্লাহ আল নোমানের জানাজা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের জানাজা অনুষ্ঠি হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি আরও জানান, এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে আব্দুল্লাহ আল নোমানের আকস্মিক মৃত্যুতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানান শায়রুল কবির খান।

তিনি জানান, ওই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আব্দুল্লা আল নোমানের।

বিজ্ঞাপন

শায়রুল কবির খান আরও জানান, এক এগারো সরকারের সময় জরুরি অবস্থার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ৭ নভেম্বর চট্টগ্রাম লালদিঘি ময়দানে সমাবেশ আয়োজন করেছিলেন বীর চট্টলার কৃতি সন্তান আব্দুল্লাহ আল নোমান।

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় আব্দুল্লাহ আল নোমান (৮১) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, বাসাতেই তার মৃত্যু হয়েছে। তিনি স্ত্রী এক ছেলে, এক মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাম ঘরনার রাজনীতি থেকে গত শতাব্দীর ৯০ দশকে বিএনপিতে যোগ দেন আব্দুল্লাহ আল নোমান। প্রখ্যাত এই শ্রমিক নেতা দীর্ঘ রাজনীতৈকি জীবনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ভাইস চেয়ারম্যান পদে দায়ত্ব পালন করনে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।

আব্দুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আফসারুল আমিনের কাছে হেরে যান।

সারাবাংলা/এজেড/ইআ