Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়ায় ট্রাকের চাপায় ইব্রাহিম (২৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম বগুড়া সদরের শেখপাড়া এলাকার বাসিন্দা। তিনি আসবাবপত্র তৈরির কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দুপুরে ইব্রাহিম বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্বিতীয় বাইপাস সড়কে ট্রাকের চাপায় ঘটনাস্থলে মারা যান।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

হঠাৎ বিয়ের সাজে প্রভা
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৬

আরো