Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রামপুরায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, গাড়িতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪১

প্রতীকী ছবি: সারাবাংলা

ঢাকা: রামপুরা হাজীপাড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী আলী হোসেন তালুকদার (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় বাসটিতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে রামপুরা হাজিপাড়া পেট্রোলপাম্পের সামনে দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রমজান বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী আবু হানিফ সোহান বলেন, ‘ঘটনার সময় হাজিপাড়া পেট্রোলপাম্পের কিছুটা দূরে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই যুবক। এ সময় রমজান পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তার মাথা চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ওই বাসের কোনো লুকিং গ্লাস ছিল না। মোটরসাইকেল চালক বারবার হর্ন দেওয়া সত্ত্বেও কানে শুনেননি চালক। তাকে অনেক আগে থেকেই ফুটপাতের দিকে চাপ দেয়। পরে মোটরসাইকেল নিয়ে পড়ে গেলে চাকার নিচে পৃষ্ঠ হয়।’

ঢাকা মেডিকেলে নিহত আলী হোসেনের ভাই মো. আলম তালুকদার জানান, তাদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে। বাবার নাম আব্দুল আজিজ তালুকদার। তার ভাই বর্তমানে মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় একটি মেসে থাকত এবং সে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাব রক্ষকের কাজ করতেন। আগে ডেইলি বাংলাদেশ পত্রিকায় কাজ করতেন।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান বলেন, ‘বিকেলে হাজিপাড়া এলাকায় রমজান পরিবহনের চাপায় ঘটনাস্থলে মারা যায় ওই যুবক। ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে। বাসচালক আটক ও বাসটি জব্দ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো