Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রমজানে নিত্যপণ্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন: ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৫ ২১:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পবিত্র মাহে রমজানে নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘‘পবিত্র রমজানে নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, বাজার সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যানজট নিরসনকল্পে কার্যকরী উদ্যোগ নিতে ব্যর্থ হলে সরকারকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারে।’’

তিনি বলেন, ‘‘মাহে রমজানের পবিত্রতা রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে মুসলিম উম্মাহকে সিয়াম সাধনায় সুযোগ করে দেওয়া সরকারের দায়িত্ব। সেই সাথে সারাদেশে আইন শৃঙ্খলার যে অবনতি, চুরি-ডাকাতি বৃদ্ধি, তা বন্ধে উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় এই সরকারের পক্ষে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় সৃষ্টি হবে।

বিজ্ঞাপন

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘‘রমজানে যানজট নিরসনসহ সারাদেশে যোগাযোগ ব্যবস্থায় জনভোগান্তি দূর করতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগ প্রয়োজন। রমজান মাসে ট্রাফিক জ্যাম নিরসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা এবং বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ নির্বিঘ্ন করতে হবে। একই সাথে সুদ, ঘুষ, দুর্নীতি, মিথ্যা, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, হত্যা, ধর্ষণ, জুলুম, নির্যাতনের অবসান ঘটাতে হবে।’’

তিনি বলেন, ‘‘রমজান মাসের সম্মানে বিশ্বের অনেক অমুসলিম দেশেও নিত্যপণ্যের দাম কমানোর নজির আছে। ব্যতিক্রম এই দেশে। রমজান মাস এলে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির একটা আশঙ্কা তৈরি হয়, অপরাধী চক্র সক্রিয় হয় ছিনতাই, চুরি, ডাকাতিসহ নানা নৈরাজ্য কর্মকাণ্ডে। অতীতে সরকারের মদদপুষ্ট সিন্ডিকেট, চাঁদাবাজ গ্রুপ ও দলীয় সন্ত্রাসীরা জড়িত থাকত। বর্তমান অর্ন্তর্বতী সরকার নির্দিষ্ট কোনো দলের সরকার নয়। তাদের মদদপুষ্ট সিন্ডিকেট বা চাঁদাবাজ গ্রুপ নেই। তাহলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় কীসের-  বিবৃতিতে এমন প্রশ্ন তোলেন তিনি।

সারাবাংলা/এজেড/আরএস
বিজ্ঞাপন

আরো