Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা ড. শাহিদা রফিক মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৫ ১১:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলামের স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক মারা গেছেন।

রোববার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে জানান।

এর আগে, বৃহস্পতিবার (২৭ মার্চ) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভায় যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়েন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

আরো