Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাইকে ঘোষণা দিয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষ, বিএনপি নেতাসহ আহত ১৫

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৫ ২১:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীর শোলাকুড়ায় সালিশী বৈঠকে পক্ষপাতিত্বের জের ধরে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামবাসীর সংঘর্ষে বিএনপি নেতাকর্মীসহ ১৫ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

সোমবার (৩ মার্চ) দুপুর থেকে কয়েক দফায় সংঘর্ষ চলে। এতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, শুক্রবার (২৮ ফব্রুয়ারি) বাংড়া ইউনিয়নর ‘পীরসাব’ বাড়িতে একই ইউনিয়নের মুলিয়া ও সাকরাইল গ্রামের লোকজনদের সঙ্গে কথাকাটাকাটি হয়। এ নিয় দুই গ্রামের মধ্যে উত্তজনা দেখা দেয়। বিষয়টি মীমাংসা করতে সোমবার দুপুরে মুলিয়া গ্রামে সালিশ বৈঠক বসে। ওই বৈঠকে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ বিরোধ মিটিয়ে দেওয়ার দায়িত্ব নেন। সালিশ চলাকালে বিএনপি নেতা শুকুর মাহমুদ পক্ষপাতিত্বমূলক কথার জেরে ফের দুই গ্রামবাসী সংঘর্ষ জড়িয়ে পড়েন। সংঘর্ষে বিএনপি নেতা শুকুর মাহমুদ গুরুতর আহত হন। আহত হওয়ার খবর তার নিজ গ্রাম সহদেবপুর পৌঁছলে বিএনপি নেতা কর্মীরা এসে সংঘর্ষে জড়ায়। এ সময় ত্রিমুখী সংঘর্ষে বিএনপির নেতাকর্মীসহ ১৫ জন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় শালাকুড়া বাজার হামলা চালিয় ১৮ থেকে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ও বেশ কয়কটি মোটরসাইকল ভাঙচুর এবং দোকান গুলোতে লুটপাট চালানো হয়।

খবর পেয়ে কালিহাতী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এরপর দুপুর আড়াই টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ২ ঘণ্টা সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিন গ্রামবাসীর মধ্যে হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো