Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিপজলের অন্যরকম উদ্যোগ

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৪ মার্চ ২০২৫ ১৭:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মাসব্যাপী ইফতার আয়োজন করেছেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। রাজধানীর গাবতলী, আগারগাঁও এবং মহাখালীর আশপাশে প্রতিদিন জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করছে তার প্রতিনিধিরা। প্রিজন ভ্যানে করে এই ইফতার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন অভিনেতা।

এক ফেসবুক পোস্টে ডিপজল লেখেন, ‘আলহামদুলিল্লাহ! দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ কার্যক্রম চলছে। ইনশাআল্লাহ পুরো রমজানজুড়ে অব্যাহত থাকবে। দোয়া ও সহযোগিতা কাম্য।’

এদিকে সম্প্রতি গাইবান্ধার তালুকরিফাইতপুর স্টেশন বাদিয়াখালীতে ডিপজলের মা মরহুমা হাজী জবেদা বেগমের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শেষ হয়েছে। জানা গেছে, মসজিদ নির্মাণ শেষে সেখানে এখন মাদ্রাসা নির্মাণেরও কাজ চলমান। পুরো মাদ্রাসা পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন ডিপজল নিজেই।

বিজ্ঞাপন

বর্তমানে ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫

দেশের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪

আরো