Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বায়ুদূষণে আজ বিশ্বের দ্বিতীয় শহর ঢাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ০৮:৩৫

ছবি: সারাবাংলা

ঢাকা: বায়ুদূষণে আবারও অস্বাস্থ্যকর শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা। এ তালিকার শীর্ষে পোল্যান্ডের রোক্লো। আর দ্বিতীয় অবস্থানে ঢাকা।

বুধবার (৫ মার্চ) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য দিয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, ১৭৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে পোল্যান্ডের রোক্লো। একই সময়ে ১৬৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এ ছাড়া ১৬২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কিরগিজস্তানের বিশকেক এবং ১৬০ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ অবস্থানে থাইল্যান্ডের চিয়াং মাই শহর ও পঞ্চম অবস্থানে রয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডাম, যার স্কোর ১৫৯।

বিজ্ঞাপন

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। যদিও গতকাল মঙ্গলবার (৪ মার্চ) ঢাকার অবস্থান ছিলো ১২ নম্বরে।

সারাবাংলা/জেআর/এমপি
বিজ্ঞাপন

আরো