Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভিসি কার্যালয়ে হট্টগোল, ইবিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে মাইকিং

ইবি করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ১১:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের কার্যালয়ে হট্টগোলের পর ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে মাইকিং করছে প্রশাসন।

বুধবার (৫ মার্চ) সকালে ক্যাম্পাসজুড়ে মাইকিং করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ করা হলো।

আরও উল্লেখ যে, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সকল ছাত্র-ছাত্রীদের সার্বক্ষনিকভাবে নিজ নিজ পরিচয় পত্র বহন করতে বলা হলো। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, প্রশাসনের মনে হয়েছে ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা প্রয়োজন। তাই মাইকিং করা হচ্ছে। আমরা বলার পরেও কেউ ঢুকলে আমরা বিষয়টি খতিয়ে দেখব। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রেজিস্ট্রার পদে নিয়োগ নিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র কার্যালয়ে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। হট্টগোলের সময় সাংবাদিকরা প্রবেশ করতে গেলে আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে বাধা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সূত্র জানায়, উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুম আলী ও ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ নেতৃত্বাধীন গ্রুপ বিএনপিপন্থী এক কর্মকর্তাকে রেজিস্ট্রার বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে শিক্ষকদের মধ্যে থেকে রেজিস্ট্রার নিয়োগের দাবি জানান। এই নিয়েই মূলত হট্টগোলের সৃষ্টি হয়।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো