Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চ্যাম্পিয়নস ট্রফি / ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, স্বীকার করলেন শামি

স্পোর্টস ডেস্ক
৬ মার্চ ২০২৫ ১১:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইব্রিড মডেলে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলেছে দুবাইয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের ফাইনালও অনুষ্ঠিত হবে এখানেই। একই ভেন্যুতে সব ম্যাচ খেলায় ভারত ‘বাড়তি’ সুবিধা পাচ্ছে, অভিযোগ উঠেছিল আগেই। এবার ভারতীয় পেসার মোহাম্মদ শামিও স্বীকার করলেন, এবারের আসরে কিছুটা হলেও বাড়তি সুবিধা পেয়েছেন তারা।

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে খেলতে যায়নি ভারত। গ্রুপ পর্ব থেকে ফাইনাল, সব ম্যাচই তারা খেলছে আরব আমিরাতের দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে। অন্য সব দল যেখানে কমপক্ষে দুইবার ভেন্যু ও হোটেল বদল করেছে, ভারত সেখানে একই হোটেলে থেকে এক ভেন্যুতেই ম্যাচ খেলে যাচ্ছে।

বিজ্ঞাপন

ভারতের এমন সুবিধা পাওয়ায় চটেছেন অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার। ভারত অন্যদের চেয়ে বেশি সুবিধা পাচ্ছে, অভিযোগ উঠেছে এমনটাই। রোহিত শর্মাদের কোচ গৌতম গম্ভীরসহ ভারতের সাবেকরা অবশ্য বারবারই এটা প্রত্যাখ্যান করেছে। সুনীল গাভাস্কার তো বলেই ফেলেছেন, ভারতের টাকায় অন্যদের বেতন হয়, তাই ভারত যেভাবে চাইবে সেভাবেই চলবে টুর্নামেন্ট।

তবে শামি অকপটে স্বীকার করেছেন, এক ভেন্যুতে খেলা ভারত কিছুটা হলেও সুবিধা পেয়েছে, ‘এটা অবশ্যই আমাদের সাহায্য করছে। আমরা কন্ডিশন ও পিচের ব্যাপারে আগে থেকেই জানি। একই ভেন্যুতে সব ম্যাচ খেললে সেটা কিছুটা হলেও আপনাকে বাড়তি সুবিধা দেবে।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো