Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪ দিন বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১২:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ৩৯: এমভি মা বাবার দোয়ার জাহাজের ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা (৯৯৯) হতে জানা যায়, ৩৯: এমভি মা বাবার দোয়া নামের একটি ফিশিং বোট গত ৪ দিন ধরে ইঞ্জিন বিকল অবস্থায় সমুদ্রে ভাসমান আছে। বোটটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনের আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়।

বিজ্ঞাপন

উদ্ধারকারী দল বোটের অবস্থান সনাক্ত করে ও বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় সফলভাবে বিকল বোটটির ১৩ জন জেলেকে উদ্ধার করে। পরে উদ্ধারকারী দল বোটসহ ক্রুদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। ফিশিং বোটটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে সমুদ্রে যাত্রা করেছিল।

উদ্ধার বোটটির মালিক পক্ষ জানায়, তারা নিজস্ব ব্যবস্থাপনায় বোটটি মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময় বরিশালের নিয়ে যাবে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো