Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারত থেকে এলো আরও ৬ হাজার মেট্রিক টন চাল

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৫:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ভারত থেকে আরও ৬ হাজার মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে জাহাজ এমভি থান ৩৬ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারত থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির (প্যাকেজ-২) আওতায় এই চাল আমদানি করা হয়েছে।

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে শনিবার (৮ মার্চ) খালাসের কার্যক্রম শুরু হবে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ৫ মার্চ ভারত থেকে ১১ হাজার মেট্রিক সিদ্ধ চাল বাংলাদেশে পৌঁছায়। যা খালাস শেষে এরইমধ্যে বাজারে চলে এসেছে। ওই সময় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল আসে বাংলাদেশে।

বিজ্ঞাপন
সারাবাংলা/জেআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো