Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কক্সবাজারের যৌথ অভিযানে এক অপহৃত উদ্ধার: অস্ত্রসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ১৮:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নৌ বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক অপহৃতকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ তিন অপহরণকারিকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র ও সাতটি গুলি।

শনিবার (৮ মার্চ) দুপুরে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী নামক এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

আটক হেলাল উদ্দিন একই এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রপাচারসহ নানা অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।

উদ্ধার হওয়া আরেফুল ইসলাম শুভ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বাসিন্দা। তিনি টেকনাফে কাজের সন্ধানে এসে অপহরণের শিকার হয়েছিলেন।

বিজ্ঞাপন

গিয়াস উদ্দিন বলেন, ‘শুক্রবার মধ্যরাতে টেকনাফের হোয়াইক্যংয়ের একটি গোপন আস্তানায় অপহৃত এক ব্যক্তিকে জিম্মি রেখে মুক্তিপণ দাবির খবরে নৌ বাহিনী ও পুলিশের একটি যৌথদল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়।

এ সময় ধাওয়া দিয়ে অপহরণ চক্রের মূল হোতা, মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে তার দুই সহযোগীসহ আটক করা হয়। পরে তার বাসা থেকে অপহরণের শিকার নরসিংদীর মনোহরদি উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে হেলাল উদ্দিনের বসতঘর সংলগ্ন এলাকায় মাটির নিচে পুঁতে রাখা দেশীয় ৪টি বন্দুক ও ৭টি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

গিয়াস উদ্দিন জানান, অপহরণের শিকার ওই ব্যক্তি গত ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফের বাসিন্দা জনৈক মজিবের কাছে আসেন। কিন্তু মজিব তাকে কাজ না দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের কাছে ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে এসএমসি
১৫ নভেম্বর ২০২৬ ১১:৩৮

আরো