Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৫ ২০:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

শনিবার (৮ মার্চ) বিকেল চারটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার হরিপুর কালুর ডাইং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন— চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের সেন্টু আলীর ছেলে সাদ্দাম আলী (৩০) ও একই উপজেলার চাঁদশিকারি খাসেরহাট গ্রামের মানিক আলীর ছেলে শামীম ওসমান (২৮)।

রাজশাহীর দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলচালক কোনো কারণে রং সাইডে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় দুমড়ে-মুচড়ে গিয়ে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। আর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো