Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
৯ মার্চ ২০২৫ ১৪:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। এই নিয়ে টানা ১২ ম্যাচের টস হারলেন রোহিত শর্মা। যা ব্রায়ান লারার সাথে যুগ্ম সর্বোচ্চ।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ফাইনালে নেই নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাকের মূল অস্ত্র ম্যাট হেনরি। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ে পাওয়া চোটে ছিটকে গেছেন এই ডানহাতি পেসার। তার বদলে একাদশে নেয়া হয়েছে নাথান স্মিথকে। অন্যদিকে ভারত মাঠে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।

চলতি টুর্নামেন্টে দুই দলের দেখা হয়েছে একবার। সেই ম্যাচে জিতেছে ভারত। তবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দ্বিতীয় বারের মতো মাঠে নামছে দুই দল। আগের দেখায় ২০০০ সালের আসরে জিতেছিল নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড একাদশ

উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, নাথান স্মিথ ও উইল ও’রোর্ক।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও বরুণ চক্রবর্তী।

সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো