Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবে জামালদের ওমরাহ পালন

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৫ ১৬:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে সৌদি আরবের তায়েফে কন্ডিশনিং ক্যাম্প চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। আজ (সোমবার) ছিল না অনুশীলনের ব্যস্ততা। সেই ফাঁকা সময়টা কাজে লাগিয়ে পবিত্র ওমরাহ পালন করেছেন জাতীয় দলের ইসলাম ধর্মাবলম্বী ফুটবলার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা।

জাতীয় দলের ম্যানেজার আমের খান এই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ আমাদের অনুশীলনের বিরতি ছিল। এই সুযোগে দলের ভেতর বন্ধন দৃঢ় করতে আমরা ওমরাহ পালনের সিদ্ধান্ত নিই। এমন একটি পবিত্র স্থানে এসে ওমরাহ না করতে পারলে খারাপ লাগত। এই পরিকল্পনাটি হঠাৎ করেই নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

একসঙ্গে ওমরাহ করতে পারা দলের সবার জন্য ইতিবাচক মনে করছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। এ নিয়ে এই মিডফিল্ডার বলেন, ‘গত ২-৩ বছর আমরা সৌদিতে অনুশীলন ক্যাম্প করেছি। প্রতিবারই আমরা ওমরাহ পালনের সুযোগ পেয়েছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক। আমাদের জন্য দোয়া করবেন, যেন ভারতের বিপক্ষে ভালো ফল করতে পারি।’

দেশে ট্রেনিং ফ্যাসিলিটি কম থাকায় প্রায়ই কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবে পাড়ি জমায় বাংলাদেশ ফুটবল দল। সেই সুযোগ কাজে লাগিয়ে আগেও ওমরাহ পালন করেছেন ডিফেন্ডার রহমত মিয়া, ‘আমি আগেও ফুটবল দলের সঙ্গে দুবার ওমরাহ করার সুযোগ পেয়েছি। এবার হলো তৃতীয়বার। এটা সব মুসলমানের জন্য শান্তির জায়গা। সৌদিতে আসার সুযোগে ওমরাহ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের।’

সারাবাংলা/জেটি
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো