Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মঠবাড়িয়ায় দুই অবৈধ ইটভাটায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৫ ১৯:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই ইটভাটায় অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যামান আদালত। মঙ্গলবার (১১মার্চ) দুপুরে মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাইসুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যামান আদালত এ অভিযান চালায়।

জানা গেছে, মঠবাড়িয়ার বলেশ্বর নদী তীরের চরের মাটি কেটে ইট পোড়ানোর অভিযোগে উপজেলার তুষখালী গ্রামের আসাদ লস্করের দুইটি ইটভাটায় মোট চার লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, উপজেলার তুষখালী গ্রামের ভাটা মালিক আসাদ লস্কর বলেশ্বর নদী তীর লাগোয় তিনটি ইট ভাটায় দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী নদী তীরের চরের মাটি অবৈধভাবে কেটে ইট পোড়ানোর কাজে ব্যবহার করছেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত কাঁচামালের উৎস সংক্রান্ত ধারা লঙ্ঘনের অপরাধে ভাটা মালিককে চার লাখ টাকা জরিমানা করে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম বলেন, পাশাপাশি ইট ভাটা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সকল অনুমতিপত্র প্রদর্শন ও সংরক্ষণ ব্যতীত ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ ও প্রতিবেশের স্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ইটভাটা মালিক কর্তৃপক্ষ তাদের ইটকাটার মাটি ব্যবহারের ব্যাপারে বলেন, ওই দিনই শুধু তারা সেখান থেকে কিছু মাটি কেটেছিলেন।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো