Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে তাঁতী দলের নেতাকে কোপালো প্রতিপক্ষরা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ১৭:০১

প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীতে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক জানিয়েছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার সিঅ্যান্ডবি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। সেখানে কয়েক রাউন্ড গুলিও ছোঁড়া হয়।

আহত ব্যক্তির নাম পাপ্পু হোসেন (৪৫)। তিনি তাঁতী দলের কাশিয়াডাঙ্গা থানা কমিটির সাধারণ সম্পাদক। তাকে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপাত্য বিস্তারকে নিয়ে রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন সিঅ্যান্ডবি মোড় থেকে সরে গিয়ে পাপ্পু নদীর ধারের দিকে চলে যান। রাজশাহী কেন্দ্রীয় কারগারের প্রাচীর সংলগ্ন পদ্মাপাড় এলাকায় তাকে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। এ সময় কয়েক সেখানে রাউন্ড গুলিবর্ষণ করে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞাপন

রাজপাড়া থানার অফিসর ইনচার্জা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দলেরই দুটি গ্রুপের মধ্যে গণ্ডগোল। পাপ্পুর অবস্থা আশঙ্কাজনক, সবাই চিকিৎসার কাজে ব্যস্ত। তাই কেউ অভিযোগ করেনি। থানায় লিখিত অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো