Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে স’মিল-হিমাগার মালিককে ১০ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৫ ২০:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে পরিবেশের ছাড়পত্র না থাকায় ৭ টিম্বার্স অ্যান্ড স-মিলকে সাত লাখ টাকা ও একটি হিমাগারকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেলার টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে স-মিল এবং হিমাগারে অভিযান পরিচালিত হয়। মোবাইল কোট পরিচালনা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

এ সময় পরিবেশের ছাড়পত্র না থাকায় বালিগাঁও বাজার সংলগ্ন সানফ্লাওয়ার কোল্ড স্টোরেজের স্বত্বাধিকারী মো. মনিরুজ্জামানকে ৩ লাখ টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

এ ছাড়াও একই বাজার এলাকায় অবস্থিত মামুন স-মিল মালিক নান্নু মিয়া, বাংলাদেশ টিম্বার্স অ্যান্ড স- মিল মালিক আবু জাফর লিটন, মেসার্স আল্লাহর দান টিম্বার অ্যান্ড স-মিল মালিক মো. কামরুজ্জামান, মেসার্স আশরাফ আলী টিম্বার্স অ্যান্ড স-মিল মালিক আশরাফ আলী, সিদ্দিকুর রহমান টিম্বার অ্যান্ড স-মিল মালিক সিদ্দিকুর রহমান, রাজু টিম্বার্স অ্যান্ড স-মিল মালিক বারেক হাওলাদার, তাদের প্রত্যেককে একলাখ টাকা করে জরিমানা করা হয়।

আর মেসার্স পপুলার টিম্বার্স অ্যান্ড স-মিল্ মালিক মোহাম্মদ আল-আমিনকে ১ লাখ টাকা জরিমানা করা হলে, এ সময় তিনি উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে ৪০ দিনের সাজা পরোয়ানা জারি করার নির্দেশ দেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন এবং মুন্সীগঞ্জ পুলিশের একটি বিশেষ টিম।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশের (ভারপ্রাপ্ত) বেঞ্চ সহকারি মো. জাকির হোসেন জানান, টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারের পরিবেশের স্পেশাল মোবাইল কোর্ট পরিচালনা কর হয়।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো