Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, মান বেড়েছে ঢাকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৫ ০৯:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিশ্বের বায়ুদূষণ রয়েছে এমন শহরগুলোর শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তবে সেদিক থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থা উন্নতির দিকে। দিল্লি যেখানে ১৭৭ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে, সেখানে ১২৯ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ১৯ নম্বরে। যদিও রোববার ছিল পাঁচ নম্বরে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ৬ টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য দিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, দিল্লি ও ঢাকা ছাড়াও তালিকার দ্বিতীয় স্থানে ১৬৬ স্কোর নিয়ে রয়েছে পাকিস্তানের শহর লাহোরের নাম। তৃতীয় ১৫৯ স্কোর নিয়ে লাহোর। চতুর্থ নম্বরে রয়েছে মিশরের কায়রো। কায়রোর স্কোর ১৫৫। একই স্কোর নিয়ে পঞ্চম স্থানে কাঠমান্ডু। এছাড়াও এই বায়ু দূষণের তালিকায় রয়েছে উজবেকিস্তান, চীনের বেইজিং, ভিয়েতনামের হ্যানয়, ঢাকা, বাহারাইন, উহান, বাগদাদ, রিয়াদ, চাংমাইসহ এমন আরও অনেক শহর।

বিজ্ঞাপন

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয় সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১৬০ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ