Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইয়েমেনে আবারও যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২৫ ১০:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়েমেনের হোদেইদাহ বন্দর ও বিমানবন্দরে ১৩টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর দুই দিন আগে হোদেইদাহর রাস ইসা বন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৮০ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়েছিলেন।

এর আগে শনিবার (১৯ এপ্রিল) রাজধানী সানার আল-থাওরা, বানি মাতার ও আল-সাফিয়া এলাকায় মার্কিন হামলায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের চলমান হামলা সত্ত্বেও হুতিরা আরও অভিযান চালানোর হুমকি দিয়েছে।

কয়েক সপ্তাহ আগে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্র বলছে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ লোহিত সাগর রুটে জাহাজ চলাচলে হুতিদের হুমকি বন্ধ করতেই এ হামলা।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো