Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামত প্রতিবেদন প্রকাশ করা উচিত’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৫ ১৯:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে দেওয়া রাজনৈতিক দলগুলোর মতামত প্রতিবেদন জাতির সামনে প্রকাশ করা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বিষয়টি তুলে ধরেন।

এর আগে, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) সঙ্গে বিএনপির লিয়াঁজো কমিটির বৈঠক হয়। সেখানে বিএনপির নেতৃত্ব দেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘‘বিএনপি সংস্কার চায় না— এমন প্রচারণা চালিয়ে কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। অথচ বিএনপিসহ সব রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনে নিজেদের মতামত দিয়েছে। আমরা মনে করি এই মতামত প্রতিবেদন জাতির সামনে প্রকাশ করা উচিত।’’

বিজ্ঞাপন

আমির খসরু বলেন, ‘‘সব দলের মতামতের প্রতিবেদন এক মাসের মধ্যে প্রকাশ করতে হবে। এর পরই যেন সবাই ‘জুলাই সনদে’ সই করতে পারে— সেই প্রস্তুতি নেওয়া দরকার। জুনের মধ্যেই যদি ‘জুলাই সনদ’ সম্পন্ন হয়, তাহলে নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই। তার আগেই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা যেতে পারে।’’

লিয়াঁজো কমিটির প্রথম বৈঠকে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলটির সাত নেতা অংশ নেন।

দিনের দ্বিতীয় বৈঠকটি শুরু হয় গণফোরামের সঙ্গে। এ বৈঠকে গণফোরামের নেতৃত্ব দেন দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। তার নেতৃত্বে গণফোরামের ১২ শীর্ষ নেতা বৈঠকে অংশ নেন। বিএনপি লিয়াঁজো কমিটির সদস্য, দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু দুটি বৈঠকেই অংশ নেন।

সারাবাংলা/এজেড/এইচআই