Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎সিইসির সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের বৈঠক আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ০৮:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঢাকা: ‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশনার-সুসান রাইলীর বৈঠক অনুষ্ঠিত হবে আজ।
‎
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে। এর আগে, ২০ এপ্রিল (রোববার) সিইসির একান্ত সচিব আশরাফুল ইসলাম এ বিষয়টি গণমাধ্যম নিশ্চিত করেন।
‎
‎তিনি জানান, অস্ট্রেলিয়ান হাই কমিশনের পক্ষ থেকে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। সিইসি আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সাক্ষাতের সময় দিয়েছেন।
‎
এ ছাড়া ‎বৈঠকে নির্বাচন ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

‎সারাবাংলা/এনএল/ইআ