Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১০:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদার মানক্রম নিয়ে আপিল বিভাগে রিভিউ শুনানি শুরু হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগে এ শুনানি শুরু হয়।

এর আগে, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) সংশোধন করে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা পুনর্বিবেচনার (রিভিউ) দ্রুত শুনানির জন্য আবেদন করে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এরই ধারাবাহিকতায় আজ শুনানির দিন ধার্য ছিল।

এদিন আইনজীবীরা আরও সময় আবেদন করেন। কিন্তু শুনানির জন্য অনেকবার সময় দেওয়া হয়েছে বলে জানান আপিল বিভাগ। পরে আনুষ্ঠানিকভাবে শুনানি শুরু করেন মন্ত্রিপরিষদ বিভাগের আইনজীবী ব্যারিস্টার সালাহউদ্দীন দোলন।

বিজ্ঞাপন

রুলস অব বিজনেস অনুযায়ী ১৯৮৬ সালে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতির অনুমোদনের পর একই বছরের ১১ সেপ্টেম্বর তা জারি করা হয়। পরে বিভিন্ন সময়ে সংশোধন করা হয়। তবে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরির ক্ষেত্রে সাংবিধানিক পদ, সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংজ্ঞায়িত পদগুলো প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিচের ক্রমিকে রাখা হয়েছে বলে প্রশ্ন তোলা হয়। পরে ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের বৈধতা চ্যালেঞ্জ জানিয়ে ২০০৬ সালে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব মো. আতাউর রহমান।

২০১০ সালের ৪ ফেব্রুয়ারি আট দফা নির্দেশনাসহ ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (সংশোধিত) অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এ রায়ের বিরুদ্ধে ২০১১ সালে আপিল করে রাষ্ট্রপক্ষ। সেই আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১১ জানুয়ারি রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

আরো