Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকাসহ দক্ষিণের ২ বিভাগে বিদ্যুৎ বিভ্রাট, তদন্তে কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৫ ১৪:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকার কয়েকটি জেলাসহ দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনার কয়েকটি জেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণ খুঁজতে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে বুয়েটের উপউপাচার্য আবদুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. এহসান, মো. ফিরোজ শাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বিভাগীয় কমিশনারের কার্যালয় (খুলনা), মো. শহীদুল ইসলাম সদস্য (পিঅ্যান্ডডি, অতিরিক্ত দায়িত্ব) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, মো. আব্দুল মজিদ প্রধান প্রকৌশলী (পরিচালন, ওজোপাডিকো), মো. আতিকুর রহমান (পরিচিতি নম্বর-১-০১২৬৯), তত্ত্বাবধায়ক প্রকৌশলী সিস্টেম প্রটেকশন ও টেস্টিং কমিশনিং সেল, (বাবিউবো, ঢাকা), মোহাম্মদ ফয়জুল কবির (প্রধান প্রকৌশলী, অ. দা., ট্রান্সমিশন-১, পিজিবি পিএলসি) এবং মো. মাজহারুল ইসলাম, সদস্য-সচিব, সিনিয়র সহকারী সচিব, (নবায়নযোগ্য জ্বালানি-১ শাখা) বিদ্যুৎ বিভাগ।

বিজ্ঞাপন

কমিটি গ্রিড বিপর্যয়ের কারণ নির্ণয় করবে। গ্রিড বিপর্যয়ের ক্ষেত্রে ব্যক্তি/প্রতিষ্ঠানের দায় নির্ধারণ করে ভবিষ্যতে গ্রিড বিপর্যয় পরিহারের লক্ষ্যে সুপারিশ দিবে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্যকে কো-অপ্ট করতে পারবে।

কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে।

সারাবাংলা/জেআর/এমপি