Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবিতে জুলাই আন্দোলনে হামলাকারীদের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

জবি করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ২৩:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাহিরে সংঘটিত বেআইনি এবং সহিংস ঘটনায় জড়িত জবি’র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৮ এপ্রিল) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ২০২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় (১৫ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত) ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাহিরে সংঘটিত বেআইনি এবং সহিংস ঘটনায় জড়িত জবি’র শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আগামী ৭ কার্যদিবসের মধ্যে অভিযোগকারীর তথ্য, অভিযোগ ও অভিযুক্তদের বিস্তারিত বিবরণ এবং স্বপক্ষে প্রমাণসহ সিলগালাকৃত খামে জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে অভিযোগকারীর তথ্য ও পরিচয় কঠোর গোপনীয়তার সাথে রক্ষা করা হবে বলে উল্লেখ করা হয়।

এর আগে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়াকে আহবায়ক করে এই কমিটি গঠন করা হয়। তিনি এ বিষয়ে বলেন, ‘আমাদের যে কমিটি হয়েছিল সেটার কার্যক্রম আমরা বৃহত্তরভাবে শুরু করেছি। তাই প্রাথমিকভাবে আমরা বিভিন্ন বিভাগ, দফতর, ইনিস্টিউট এবং এর বাইরেও যদি কেউ আক্রান্ত হয় এই তথ্যটা বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সিলগালা খামে তথ্য আহবান করেছি।’

তিনি আর বলেন, কিছু অভিযোগ এসেছে, সেগুলোও আমরা দেখছি। তবে আমরা একটু বৃহত্তর পরিসরে কাজ শুরু করেছি, যাতে কেউ বলতে না পারে যে, তাদের তথ্য নেওয়া হয় নি। তারপর সে অনুযায়ী আমরা শুনানি, গণশুনানি বা তাদের ইন্টারভিউ নেব। তারপর আমরা বাকি কাজ গুলো করব।’

সারাবাংলা/পিটিএম