Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক আজ ‎

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ০৮:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ (মঙ্গলবার) বৈঠকে করবে বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
‎
‎এর আগে, সোমবার (২৮ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
‎
‎উল্লেখ্য, এ পর্যন্ত ২০টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

সারাবাংলা/এসডব্লিউ